বিশেষ সংবাদদাতা -ঃ সুন্দরগন্জ থানার ওসি এবং তৎকালীন ডিবি পুলিশের ওসি মোঃ তৌহিদুজ্জামানকে মঙ্গলবার রাতেই গাইবান্ধা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
গত বছরের ১০ এপ্রিল গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা মাসুদ রানার বাসা থেকে পাদুকা ব্যবসায়ী হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন হাসানের স্ত্রী।
এদিকে মামলার নথিপত্র থেকে এক আসামির নাম বাদ দেয়া ও আইনের ধারা কমিয়ে দিতে ৮ লক্ষ টাকা লেনদেনের কথাবার্তা হয় মোবাইল ফোনে, পরবর্তিতে কথামতো কাজ না হওয়ায় টাকা ফেরত প্রদানের বিষয়ে ৫ দফায় ফোনালাপ হয় ১৭ মিনিট।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ও তৎকালীন গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোঃ তৌহিদুজ্জামান জানান, তাদের কথামতো কাজ না করায় আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন, তাদের স্বার্থের কারণে।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান ঘটনা তদন্তের স্বার্থেই মঙ্গলবার রাতে তাকে সুন্দরগন্জ থানা থেকে গাইবান্ধা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।













