আনোয়ার হোসেন আরিফ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) -ঃ পূর্ব শত্রুতার জেরে ধরে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের আখতারুজ্জামান বাবু বাহিনীর আন্যায় আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর। এমনকি তাদের হাত থেকে রেহায় পায়নি নারীরাও।
সরেজমিনের তথ্য অনুসন্ধান ও অভিযোগ সুত্রে জানা যায়। আখতারুজ্জামান বাবু ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে হেরে যাওয়ার পর থেকে তার বিপক্ষে ভোট করা পরিবার গুলোর সাথে এসব অন্যায় আর অত্যাচার করে আসছে।
অনুষ্ঠিত ইউপি ভোটের জের ধরে গত রোববার (৩ মার্চ) সকাল ৮ টার সময় আমার ঘরের উপর গাছের ডাল ভেঙ্গে পরে আমার ঘরের চাল ভেঙ্গে যায়। ভেঙ্গে পরা গাছ ঘরের উপর থেকে সরিয়ে ফেলতে গেলে আখতারুজ্জামান বাবু ও তার বাহিনীর সদস্য সেলিম মিয়া, এরশাদ হক, এমদাদুল হক, ফজলুল হক, শিউলি ও আয়সা খাতুনসহ দেশীয় ধারালো অস্ত্র দা, বেকী, ও লাঠি সোটাসহ, ভুক্তভোগীর বাসায় এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
রোকনুজ্জামান বলেন,আখতারুজ্জামান বাবু প্রথমে দা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে আমি আমার ডান হাত দিয়ে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করি কিন্তু দায়ের কোপ লেগে আমার ডান হাতের দুইটা আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এবং অপর দিক থেকে আসা আরেক টি কোপ আমার মাথার ডান দিকে লেগে মাথা কেটে যায়। তাকে রক্ষা করতে তার স্ত্রী বিউটি খাতুন আসলে তাকে শারীরিক ভাবে হেনস্হা করে ও তল পেটে লাঠি মেরে মাটিতে ফেলিয়া দেয়। এমন কি ১৩ বছরের বাচ্চা বাইজিদকেও আঘাত করা হয়।
এবিষয়ে আখতারুজ্জান বাবুর কাছে জানতে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায় নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তের কাজ শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।













