এখন ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে গলায় ওড়না পেঁচিয়ে মীমের আত্মহত্যা

আনোয়ার হোসেন আরিফ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাদিজা আক্তার মীম নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ মার্চ ) দিবাগত রাত আনুমানিক ৭ টার দিকে মিয়ার উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার মীম (১৮)’এর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কচু রানীর বিল নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস পূর্বে একই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাইকেরছড়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র আব্দুল্লাহর সাথে মীমের বিয়ে হয়। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ টায় মীমের স্বামী মীমকে তার নিজ বাড়িতে রেখে যান। অতঃপর মীম তার নিজ বাড়িতেই ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ বিষয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিয়ের প্রায় নয় মাস হলো, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার কমতি ছিল না।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)  আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দাফনের জন্য দিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ভূরুঙ্গামারীতে গলায় ওড়না পেঁচিয়ে মীমের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ০৫:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২