এখন ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে গম ক্ষেত থেকে করিমা বেগম (৩০) নামে এক পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার একটি গম ক্ষেত্রে থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়,নিহত করিমা বেগম অমরখানা এলাকার সোলেমান আলীর স্বামী পরিত্যক্ত মেয়ে। তার দুই ছেলে এক মেয়েও রয়েছে। প্রতিদিনের মতো ভজনপুরে পাথরের কাজ করতে যান, কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের রশিদের স্ত্রী পেঁয়াজের ঢেপ আনতে গিয়ে

গম ক্ষেতে লাশ দেখে লোকজনকে খবর দেয়।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পাশে পড়েছিল খরচের ব্যাগে ফুলকপি ও শিম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২