আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের বড়লেখায় আসছে বুধবার ৯ মার্চ একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন মাহফিলে একদিনের সফরে আসছেন বহুল আলোচিত বক্তা ডঃ সাইয়্যেদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী।
আয়োজক সুত্রে জানা গেছে, উপজেলার চান্দগ্রাম হাফিজ আব্দুল বারী বড় হাফিজ সাহেব (রহঃ) হাফিজিয়া মাঠে ১০৫তম সম্মেলন , ৯-৮মার্চ অনুষ্ঠিত দু দিন ব্যাপি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এম পি মহোদয়।
ঐদিন আরো বয়ান পেশ করবেন ডঃ সাইয়্যেদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী, শায়খুল হাদীস আল্লামা ছারিমুল হক সাহেব ভারত, মুফতি মাওলানা মোঃ আব্দুর রহমান নিজামী।
এদিকে, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে (৮ মার্চ) সাংস্কৃতিক সন্ধ্যায় গজল পরিবেশন করবেন জাগ্রত কবি মাওঃ মুহিব খান, সুলতান আহমদ সবুজ কুঁড়ি, আবু রায়হান কলরব, মামুনুর রশীদ সবুজ কুঁড়ি, শেখ এনাম ইনভাইট, উপস্থাপনা করবেন, মীম সুফিয়ান সভাপতিত্ব করবেন হাফিজ মাওঃ ফখর উদ্দিন চৌঃ ফুলতলী, ইসলামী মহা সম্মেলন মাহফিল বাস্তবায়ন কমিটি জানান, চলছে মাঠ প্রস্তুতি ও প্যান্ডেলের কাজ। সবাইকে সামাজিক দুরত্ব বজায় এবং মাস্ক পরে আসার আহ্বান জানান। আরো জানান মাহফিল উপলক্ষে বড়লেখা, জুড়ি ও পার্শবর্তী বিয়ানীবাজার, গোলাপগঞ্জ উপজেলায় প্রচারণা মাইকিং শুরু হয়েছে। মাহফিলকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকেও মুসল্লিরা আসার জন্য যোগাযোগ করছেন। ইতিপূর্বে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।













