রেজাউল করিম, পঞ্চগড় -ঃ নির্বাচনের আশ্বাসে সড়ক অবরোধ স্থগিত করেছে পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ২৬৪) এর শ্রমিকরা।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১০টায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের একটি নোটিশ পাওয়ার পর থেকে আজ রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

জানা গেছে,পঞ্চগড় মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ : ২৬৪ ও ২০০০ এর মাঝে দীর্ঘদিনের একটি মামলা চলমান ছিলো। এর মাঝে হাইকোর্ট গত ১৭ ফেব্রুয়ারী সেই মামলার রায় প্রদান করেন বিচারক মনোয়ার রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান এর সমন্নয়ে হাইকোর্ট বেঞ্চ।
আর এই রায়ের পর শ্রমিক ইউনিয়নের (রেজি নং ২৬৪) সংবিধান পরিবর্তনের নির্দেশ দেয়া হয়। তবে সংবিধান পরিবর্তন না করেই নির্বাচনে যাওয়ায় নির্বাচন স্থগিত রেখে ১৫ দিনের মধ্যে সংবিধান সংশোধনের নোটিশ দেয় আদালত।
পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬৪ এর নেতা আমিনুল ইসলাম ও আনিসুর জানান, উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

তবে দ্রুত সময়ের মধ্যে আমরা আবারও নির্বাচন আয়োজন করতে পারবো এমন দাবি মেনে নেওয়ায় সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নির্বাচনী তফসিল স্থগিত হওয়ায় শুক্রবার রাতে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে একাধিক বৈঠকের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত ছিল। অবশেষে আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে শ্রমিকরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।













