স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি দিনাজপুর -ঃ তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধান মোতাবেক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদের সচিব বরাবর নিম্নোক্ত আবেদন করায় আজ ১৭ ফেব্রুয়ারী/২২ বেলা ১১ টায় সচিবের রুমে নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান কর্তৃক ও তথ্য অধিকার আইন বিষয়ক কর্মী ও সাংবাদিকককে লাঞ্ছিত এবং অশ্লীল- অশালীন ভাষায় গালিগালাজ করা সহ মারপিটের হুমকি দিয়ে পরিষদ থেকে বের করে দেয়!উল্লেখ্য মতিহারা বিও হতে গত ০৬ ফেব্রুয়ারী/২২ রেজিঃ নং -৮৩১ পত্রের মাধ্যমে নবাবগঞ্জের ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদের সচিব বরাবর “১.দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদ থেকে ২০২১ সালে ১ ম জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কতটি ওয়ারিশন সনদপত্র প্রদান করা হয়েছে তার সংখ্যা সহ ফি গ্রহনের রসিদের কপি পেতে চাই।
২.ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশন সনদপত্র সরবরাহ বাবদ যে ফি আদায় করা হয়েছে তা কোন খাতে জমা বা খরচ করা হয়েছে তা জানতে চাই।”আবেদন করেন।বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় ও-ই সাংবাদিক ও তথ্য অধিকার আইন বিষয়ক কর্মী হারুনুর রশীদ কোন এক কাজে ইউপি সচিবের নিকট গেলে সচিবের ইশারায় ইউপি চেয়ারম্যান কর্তৃক তাকে লাঞ্ছিত করা সহ মারপিটের হুমকি দিয়ে পরিষদ থেকে বের করে দেয়। একজন ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক ও তথ্য অধিকার আইন কর্মী লাঞ্ছিতের বিষয়টি আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ, দেশের সাংবাদিক সমাজ, তথ্য অধিকার আইনের দেশের সকল কর্মকর্তা এবং কর্মীবৃন্দ সহ এলাকার সচেতন জনতার কঠোর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।













