এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছ মেট্রো এলাকায় কবর খুঁড়তে গিয়ে মিলল রাধাকৃষ্ণের মূর্তি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় কবর খুঁড়তে গিয়ে মিলেছে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি। পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি উদ্ধার করে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হারাগাছ পৌরসভার সিট সারাই সাহেব পাড়া গ্রামে কবর খনন আবুল কালাম আজাদের বাড়ি থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক এসআই কমল মোহন্ত জানান, সোমবার সকাল ৯টার দিকে সিট সারাই সাহেব পাড়া গ্রামে নিহত হাজেরা বেগমের মরদেহ দাফন করার জন্য ওই গ্রামে পাবলিক কবরস্থানে কবর খনন করা হয়। কবর খননের সময় সেখানে ১৮ ভরি ১১ আনা ওজনের পিতলের রাধাকৃষ্ণের যুগল মূর্তি পায় কবর খননকারী আবুল কালাম আজাদ। পরে তিনি রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি বাড়ি নিয়ে যান।

পরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল কালামের আজাদের বাড়ি থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, কবর খুঁড়ার সময় বেরিয়ে আসা রাধাকৃষ্ণের মূর্তিটি স্বর্ণের মনে করে কবর খনন আবুল কালাম আজাদ সে নিজ হেফাজতে নেয়। এদিকে মূর্তিটি দেখতে আবুল কালাম আজাদের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে খবর পেয়ে পুলিশ মূর্তি উদ্ধার করে জুয়েলারি দোকানে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন মূর্তিটি আসলে স্বর্ণের নয় পিতলের।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি আদালতের নির্দেশনার পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হারাগাছ মেট্রো এলাকায় কবর খুঁড়তে গিয়ে মিলল রাধাকৃষ্ণের মূর্তি

প্রকাশিত হয়েছে: ১২:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২