এখন ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত সৈয়দপুরের সুখীপাড়ার বিল

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর সৈয়দপুরে ঝাঁকে ঝাঁকে আসা অতিথি পাখি কলকাকলিতে মুখরিত সুখীপাড়ার বিল
শীতের প্রকোপ থেকে বাঁচতে নিজ এলাকা ছেড়ে বহুপথ পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে আগত
পাতিসরালি বালিহাঁস পানকৌড়ি সহ নানা প্রজাতির
পাখির কলকাকলিতে মুখরিত সৈয়দপুরের সুখীপাড়া বিল। পরিত্যক্ত ইটভাটার জমিতে শীত মৌসুমেও পানি জমে থাকায় নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছে বিভিন্ন দেশ ও এলাকা থেকে আসা নানা জাতের পাখি।

কেন্দ্রীয় বাস টার্মিনালের সামান্য উত্তরে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের পাশে ধলাগাছ সুখীপাড়া এলাকার এইটি বিলে প্রতিদিন এসব পাখি দেখতে ভিড় করছেন অসংখ্য পাখিপ্রেমী। সারাদিনই বিলের পাড়ে আগমন ঘটছে তাদের। বিশেষ করে বিকেল বেলা ও ছুটির দিনে বেশ সমাবেশ দেখা যায়। পথচারী মোটর সাইকেল, ইজিবাইক, অটোভ্যান আরোহীসহ মাইক্রোবাস ও দূরপাল্লার চালক-যাত্রীরাও বাহন থামিয়ে উপভোগ করছেন পাখিদের জলকেলি ও সমবেত কিচিরমিচির।

শনিবার বিকেলে মাঘের শীতের বৃষ্টি ও দমকা হাওয়া উপেক্ষা করেও মানুষের সমারোহ দেখা যায় সরেজমিন সুখীপাড়া বিলে গেলে। যেন পরিযায়ী পাখি ও পাখিপ্রেমী মানুষের মিলন মেলা বসেছে

এসব অতিথি পাখি কে রক্ষা করতে ঐ এলাকা মানুষ রয়েছে সচেতন ওইসব অতিথি পাখি কেউ যাতে শিকার না করতে পারে করতে পারে সেজন্য গ্রামবাসী দিনরাত দিচ্ছে পাহারা ।

এসব অতিথি পাখি নিরাপত্তায় কাজ করতেছে পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।
কেউ যাতে পাখি শিকার না করে এজন্য মানুষের মধ্যে প্রচারপত্র বিতরণ করেছে। বিল এলাকায় বিলবোর্ড স্থাপন করেছে।

সৈয়দপুরের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম বলেন, জলাশয়টি পরিদর্শন করেছি। প্রচুর বিদেশি পাখি এসেছে এখানে। জলাশয়টিতে পাখিদের জন্য পর্যাপ্ত খাবারের জোগান রয়েছে। এখন প্রয়োজন সুষ্ঠু তদারকি। তাহলে পাখিগুলোর শীতকালীন পরিভ্রমণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং যথাসময়ে ফিরে যেতে পারবে।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, ‘গন্তব্য বদলে শীতের পাখিরা সৈয়দপুরে আসছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। তাই লক্ষ রাখতে হবে কেউ যেন এসব পাখি শিকার না করে। পাখি সংরক্ষণে উপজেলা পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত সৈয়দপুরের সুখীপাড়ার বিল

প্রকাশিত হয়েছে: ০৩:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২