এখন ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর কিশোরগঞ্জে বালুবাহী ট্রাক্টরের বডি মেরামত করতে গিয়ে বডি উল্টে রবিউল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (৫/ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের কাউয়ার মোর এলাকায় বালু উত্তোলনের সময় যান্ত্রিক ত্রুটি হলে মেরামতের সময় এই দূর্ঘটনাটি ঘটে।রবিউল ইসলাম (২৭), জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশীবাই ডাঙ্গা পাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।
এসময় আরো দুই জন আহত হয়।আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ট্রাক্টর ড্রাইভার কবির হোসেন(৩০)ও আমিনুর রহমানের ছেলে রিপন ইসলাম(১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত এস এম শরিফ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২