আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১৫০ বিঘা জমিতে সমলয়ে চাষাবাদ পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টার Rice Trans-planter (ধানের চারা রোপন যন্ত্র) এর মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন

ও ভর্তুকি মূল্যে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান ।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব কাজী লুৎফুর বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দেবল সরকার, অফিসার্স ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসেন সরদার, দক্ষিণভাগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজির উদ্দিন ও উপকারভোগী কৃষকবৃন্দ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।













