জাহাঙ্গীর আলম (মুকুল) ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ ঐতিহ্যবাহী ডুমুরিয়া বারওয়ানি বাজার কমিটি দীর্ঘদিন নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন উপলক্ষে ৩০-১২-২২ তারিখ সন্ধ্যায় ডুমুরিয়া বারওয়ানি বাজার অস্থায়ী কার্যালয় বাজার কমিটির সভাপতি গৌরকিশোর রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান আবু বক্কর এর সঞ্চালনায়এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডুমুরিয়া বারওয়ানি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের মেয়াদ দীর্ঘদিন উত্তীর্ণ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে রেজুলেশনের মাধ্যমে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে সুষ্ঠু বাজার পরিচালনার স্বার্থে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহবায়ক কমিটির আহবায়ক শ্যামল কুমার দাস, সদস্যসচিব খান মহিদুল ইসলাম, কোষাধক্ষ্য তরুণ কান্তি।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে, যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল হোসেন বকুল( মেম্বর), শেখ ওমর ফারুক, কার্যকরী সদস্য, আব্দুল জব্বার খান, সৈয়দ সিরাজুল ইসলাম,মোহাম্মদ শিমুল শেখ, শেখ নাজমুল হোসেন, শাহীন রেজা, খোরশেদ আলম, ফয়েজ গাজী, বিকাশ অধিকারী, বিজয় কুমার সাহা। আহবায়ক কমিটির উপদেষ্টা পরিষদে আছেন মাননীয় সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র চন্দ্র ( খুলনা_৫), ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া থানা নির্বাহী অফিসার।













