এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ৪ ইপিজেড শ্রমিক নিহত আহত ৫

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর দারোয়ানীতে রেল ক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার নারী ইপিজেড শ্রমিক চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে সদরের সোনারায় ইউনিয়নের টেক্সটাইল রেলঘুনটি শখের বাজার রেলক্রসিং নামক স্থানে। এতে অটোতে থাকা নয় যাত্রীর মধ্যে চার জন নিহত হয়েছে। স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল ও রংপুর হাসপাতালে নিয়ে যান।

নিহতরা হলেন শাহারা বেগম (৩০), রামানা বেগম (২৮) এবং শেফালী বগম (২৫) মিনারা বেগম (২৮)। তারা সকলই সোনারায় ইউনিয়নের ধনিপাড়া এলাকার বাসীন্দা এবং উত্তরা ইপিজডের শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় তিন ইপিজেড শ্রমিক নিহত

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী বলেন, ঘটনাস্থলে একজন হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃৃৃত্যু হয়েছে। এছাড়াও আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে, সকালে একটি অটোরিকশায় উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি রেল ক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটি কে ধাক্কা দেয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ৪ ইপিজেড শ্রমিক নিহত আহত ৫

প্রকাশিত হয়েছে: ০২:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২