এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় মহিদুল ইসলাম (৫০) নামের একজন কলেজ শিক্ষক নিহত হয়েছে।(২৬ শে- জানুয়ারী) বুধবার দুপুরে গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক।তার বাড়ী পাশ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে।গান্না বাজারের ব্যবসায়ী সোলাইমান হোসেন জানান,দুপুরে কলেজ থেকে মোটর সাইকেল যোগে মহিদুল ইসলাম বাড়ী ফিরছিল।পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন,লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২