তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর ডোমারে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রশিকা দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রান ও পূর্ণবাসন কর্মসূচীর আওতায় প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম’র পৃষ্ঠ পোষকতায় ৪শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রশিকা হলরুমে বিভাগীয় ব্যবস্থাপক প্রশিকা নীলফামারী আজাহার উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন এলাকার ৪শত পুরুষ এবং মহিলা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম।
বিশেষ অতিথি, ডোমার পৌরসভার মেয়র বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ডোমার থানার এসআই সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এলাকা ব্যবস্থাপক পংকজ কুমার মোহন্ত’র পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকার ৪শত অসহায় দরিদ্র এবং দুঃস্থ্য শীতার্ত পুরুষ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।













