এখন ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে লিমন সরকার (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ রংপুর-দিনাজপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় রিহাব হোসেন (২১) ও শাহাবুল ইসলাম (২৮) নামে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত লিমন সরকার রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল গফুরের ছেলে। আহত শাহাবুল একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও রিহাব হোসেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের দলুয়া কোরানীপাড়ার বাশিরুল কোরানীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিমন ওই দুইজন আরোহীকে নিয়ে মোটরসাইকেলে করে নীলফামারীর ঢেলাপীর হাটে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত এলাকায় বিপরীত দিক দিনাজপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক ও আরোহী দুইজন গুরতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক লিমনকে মৃত ঘোষনা করেন এবং আরোহী দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাস চালক সেখান থেকে পালিয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তাঁদের অনুরোধে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

প্রকাশিত হয়েছে: ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২