এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ হাজার ৫শ’ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম (মুকুল), জেলা প্রতিনিধি খুলনা -ঃ খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনসহ ৪টি প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খর্নিয়া ও চুকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
জানা যায়, উপজেলার খর্নিয়া ফাইম ফিলিং স্টেশনে পেট্রোল কম দেয়ায় ৫ হাজার টাকা, চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেয়ায় ৫০ হাজার টাকা এবং দেব কুমার রাহার মুদি দোকানে তেল মাপক লিটারে ওজন কম থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্গন অপরাধে ৪৬ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া করোনা ও ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় চুকনগর আব্বাস হোটেলে ১০ হাজার টাকা ও মুখে মাস্ক না থাকায় আরিফ নামের একজনকে ১৫’শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন, বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ আলমাস মিয়া ও পুলিশের এসআই হামিদুর রহমান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ হাজার ৫শ’ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২