বিশেষ প্রতিনিধি -ঃ শামীম ওসমানের নারায়ণগঞ্জে প্রেস কনফারেন্স শেষে এক শ্রেনীর মানুষ আনন্দ-উল্লাস করলেও অনেক ত্যাগী আওয়ামী লীগ নেতা-কর্মী যারা খেয়ে না খেয়ে জীবন বাজী রেখে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, কোন প্রকার লোভ লালসা না করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের প্রতীক নৌকার জান্ডা উড়িয়ে যায় আজীবন, তাদের অনেকের সাথে কথা বলে জানা যায় তারা অনেকেই ব্যক্তিগতভাবে লজ্জিত আর অপমানিত বোধ করেছেন। তাদের মতে রাজনীতির রয়েল বেঙ্গল টাইগার এর চোখে হাজারো অভিমান আর অপমানের নিরব অশ্রু!
আওয়ামীলীগের কি এমন সুদিন আসলো যে আজ শামীম ওসমান’কেও প্রেস কনফারেন্স করে ঘোষণা দিতে হয় তিনি নৌকার পক্ষে, প্রমাণ করতে হয় তিনি আওয়ামীলীগের পক্ষের শক্তি! ভেবে দেখেছেন বিষয়টা একবারও?
যেই সাংবাদিকরা শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেতো, তাদের প্রশ্নে জর্জরিত হতে হয় শামীম ওসমানকে। কি প্রশ্ন? আইভীর দেয়া “গডফাদার” এর তকমা নিয়ে।
মাত্র ১০ বছর আগেই তো এই নারায়ণগঞ্জের প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছিলেন শামীম ওসমান। সেদিন নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করে নৌকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন এই মেয়র আইভী। তখন কোথায় ছিলো দলীয় সিদ্ধান্ত? কোথায় ছিল নিয়মকানুন? তখন তো কেউ কোন কথা বলেনি! কিসের বিদ্রোহী, কিসের কি? আবার সেই বিদ্রোহীপ্রার্থীর হাতেই পরবর্তীতে তুলে দেওয়া হয়েছিলো নৌকা। সবাই ভুলে যেতে পারে, আমরা কিন্তু ভুলি নাই!
সেলিনা হায়াৎ আইভি আবারো প্রতিমন্ত্রী মর্যাদায় মেয়র হবেন, এটা মোটামোটি ভাবে ঐ দিন নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু যেই “গডফাদার” (আইভীর ভাষ্যমতে গডফাদার শামীম ওসমান) এর তর্জনীর পর তার মেয়র পদের চাকরি পাকাপোক্ত হলো, সে শামীম ওসমানের পায়ে ধরে মাফ চাওয়ার শক্তি বা সাহস হবে কি আইভীর? কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা কি আইভীকে বলবেন সে কথা?
একটা কথা বলি! শামীম ওসমান’রা আওয়ামীলীগের নেতা না। এরা আওয়ামীলীগের খুঁটি। আওয়ামীলীগ’কে নিজের মাথার উপর রেখে ঠাঁই দাঁড়িয়ে থাকে এই শামীম ওসমান’রা। ত্যাগীরা অভিমানী হয়, বেঈমান না। শামীম ওসমানও হয়তো সব অপমান ভুলে নৌকার বিজয়ের বৃহত্তর স্বার্থে আইভীকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আইভীরও জানা উচিৎ, তিনি যাকে গডফাদার বলেছেন সেই গডফাদাররা দুঃসময়ে নিজের সারাটা শরীর বুলেটের আঘাতে ঝাঁঝরা করেছিলো বলেই আজকে আওয়ামীলীগ ক্ষমতায়।
নৌকার বিরুদ্ধে আইভী যেতে পারেন যেকোনো মূহুর্তে, কিন্তু এই গডফাদার (আইভীর ভাষ্যমতে) শামীম ওসমান যাবে না। কারণ, তার জন্মই হয়েছে নৌকার পাল উড়ানোর জন্যে।
















