এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক-এ কে এম শামীম ওসমান

বিশেষ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার পক্ষে সিটি কর্পোরেশন নিবার্চনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীকে সমথর্ন দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

সোমবার নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। কোনো দল-মতের কারণে আমি রাজনীতিতে আসিনি মন্তব্য করে এ কে এম শামীম ওসমান বলেন, রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম।

তিনি বলেন, নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হবো, জানতে চাই। এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিলো। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।

তিনি বলেন, আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমরা যখন জাগবো, অন্যরা তখন ঘুমাবে। আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা। আমি কারো সামনে মাথা নত করি না। আমি নিজেই ঝড়, এই ঝড় কারো সামনে মাথা নোয়ায় না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো ইচ্ছা হলে গডফাদার বলে, বলতে পারে। কেউ ব্রাদার বলতে চাইলে বলতে পারেন। আবার ফাদার বললে বলতে পারেন, তবে মাদার বলবেন না। তবে কে কী বললো আমি কেয়ার করি না। কেউ কিছু বলে শান্তি পেলে বলুক, বলতে দেন। আমি নীলকণ্ঠের মতো, সব হজম করতে পারব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক-এ কে এম শামীম ওসমান

প্রকাশিত হয়েছে: ০৩:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২