জাহাঙ্গীর আলম (মুকুল), খুলনা প্রতিনিধি -ঃ পাইকগাছা কয়রাকে জেলা শহর খুলনার সাথে যোগাযোগ ও দুরত্ব কমাতে বটিয়াঘাটা হয়ে পাইকগাছা পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকগাছা কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। এ সময় এমপি আক্তকরুজ্জামান বাবু বলেন, বর্তমানে পাইকগাছা থেকে জেলা সদর খুলনার দুরত্ব ৬৬ কিলোমিটার। কিন্তু পাইকগাছা ভায়া বটিয়াঘাটা হয়ে খুলনা বিকল্প পথ মাত্র ৪০ কিঃ মিটার। জেলা শহরের সাথে এলাকার ২৫ কিঃমিঃ দুরত্ব কমাতে ও যোগাযোগ ব্যবস্থা সহজ এবং উন্নত করতে সড়ক ও জনপদ বিভাগ ৩টি ব্রিজ নির্মাণ ও ফেরী সহ এ প্রকল্পে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয় প্রকল্প হাতে নিয়েছে। এটি বাস্তবায়ন হলে পাইকগাছা থেকে খুলনায় মাত্র দেড় ঘণ্টায় যাওয়া যাবে। এতে সময়, শ্রমের পাশাপাশি জনদুর্ভোগ অনেক কমবে।নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রাবাসীর জীবনমান এভাবেই এলাকার প্রতিটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে তিনি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, আওয়ামী লীগনেতা নির্মল মন্ডল, বিভূতি ভূষন সানা, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগনেতা শামীম সরকার, দাউদ শরীফ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, মৃগাঙ্গ বিশ্বাস, অঞ্জন মন্ডল, ইউপি সদস্য কিংশুক রায়, সুকুমার কবিরাজ, রাম টিকাদার, পবিত্র সরদার, রিংকু রায়, পলাশ, মেরী রানী সরদার, লক্ষী রানী ও বিনতা সরকার, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার।













