এখন ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু কাল

রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা ইজতেমা বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়।
তিন দিনব্যাপী এবারের ইজতেমা পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীরে আউলিয়ার ঘাট এলাকায় আয়োজন করা হয়েছে।

ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত পাঁচদিন যাবত দেড় শতাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে কাজ করছে। আগামী শনিবার (৮ জানুয়ারী) দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা।

ইজতেমায় অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছে। ইজতেমায় মাওলানা মো. বোরহান উদ্দিনের তত্তাবধানে দেশের বিভিন্ন এলাকা থেকে ছয় ও ভারতীয় তিনজনসহ নয় জনের একটি জামায়াত অংশগ্রহণ করছে।

জেলার এ ইজতেমার দায়িত্বে থাকা জিম্মাদার জানান, বাংলাদেশ ও ভারত থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন।

ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এমনিতেই কোন সমস্যা নাই, তবে আমরা অবশ্যই সহযোগিতা করব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু কাল

প্রকাশিত হয়েছে: ১১:৫৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২