রেজাউল করিম পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ধামোর গাছবাড়ি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সংসদ সদস্য পঞ্চগড়-১ মো. মজাহারুল হক প্রধান। উদ্বোধনী শেষে দোয়া ও আলোচনা সভার আলোচনা করা হয়।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মেহেদী হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সহকারী প্রকৌশলী, জিল্লুর রহমান,
প্রমূখসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, শিক্ষক কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চারতলা একাডেমিক ভবন ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়।













