বিশেষ প্রতিনিধি -ঃ তৃতীয়বারের মতো নাসিকের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন তৈমুর আলম খন্দকার।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সরিয়ে দেওয়া হয়েছে। ২ জানুয়ারি (রোববার) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে এ বিষয়ে উল্লেখ করা হয়।
ওই চিঠিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
















