বিশেষ প্রতিনিধি -ঃ ২৮ ডিসেম্বর হয়ে গেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক প্রথম পর্ব। ০৮ নং ওয়ার্ডে প্রতীক নিয়ে জনাব রুহুল আমিন মোল্লা এবং তারকনাথের মধ্যে “মিষ্টি কুমড়া” প্রতীক নিয়ে চলে তুমুল লড়াই।
গত সিটি কর্পোরেশন নির্বাচনে জনাব রুহুল আমিন মোল্লা নির্বাচনী প্রতীক পেয়েছিলেন “মিষ্টি কুমড়া” এই প্রতীক নিয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সুতরাং তিনি এবছরও চেয়েছেন “মিষ্টি কুমড়া”।
উল্টো দিকে আরেক প্রতিদন্ধী নতুন প্রার্থী তারক নাথ চেয়েছেন “মিষ্টি কুমড়া”। জনাব রুহুল আমিন মোল্লা বারবার চেষ্টা করেও তারকনাথ কে মানাতে পারেনি “মিষ্টি কুমড়া” প্রতিকের ব্যাপারে সুতরাং “মিষ্টি কুমড়া” প্রতিকের সিদ্ধান্তর জন্য শেষ পর্যন্ত লটারীর ব্যবস্থা করতে হয় নির্বাচন কমিশনকে এবং লটারির মাধ্যমে ভাগ্যক্রমে “মিষ্টি কুমড়া” প্রতিক পেয়ে যান তারকনাথ।
তারকনাথ লটারি জিতে বলেন এটাই আমার প্রথম বিজয়। এই বিজয় প্রমাণ করে সৃষ্টিকর্তা আমার সাথে থেকে, আমাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অপরদিকে লটারিতে “মিষ্টি কুমড়া” না পেয়ে রুহুল আমিন মোল্লা বেছে নেন করাত প্রতিক। তিনি (রুহুল আমিন মোল্লা) আক্ষেপ করে বলেন – কোন সময়ই আমার ইচ্ছামত প্রতিক পাইনি, আমাকে লটারিতেই যেতে হয়। প্রথম বার পেয়েছি “টিউবওয়েল”, দ্বিতীয় বার পেয়েছি “মিষ্টি কুমড়া” এবার পেলাম “করাত”। কোন সময়ই কেউ আমাকে ছাড় দেয়নি। এরপরও আমি জয়ী হয়েছি।
















