এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাপ-ছেলে নিহত

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৬৮৪ পড়া হয়েছে

রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলা শহরের মিঠুপুকুর এলাকার মৃত কাচু ইসলামের ছেলে মমির উদ্দীন (৬৫) এবং মমির উদ্দীনের ছেলে রেজাউল করিম (৪০)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মমির উদ্দীন এবং তার ছেলে রেজাউল মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন। বোর্ডবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাপ-ছেলে নিহত

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১