এখন ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরনে নিহত ১

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরনে মামুন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় দুইজন আহত হয়েছেন।
শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মামুন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুর দুয়ার গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সিরাজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও পঞ্চগড় সদরের নিমনগর এলাকার মকলেছের ছেলে নাজমুন (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকায় নাজমুন সকালে ট্রাকে হাওয়া দেয়ার জন্য হাওয়ায় মেশিনে হাওয়া লোড করছিলো। একসময় হাওয়া মেশিনটি বিস্ফোরিত হয়ে নাজমুনসহ পাশে থাকা মামুন ও রবিউলের গায়ে লাগে। এতে তারা গুরুত্বর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহাবুবুল আলম ভুইয়া মামুনকে মৃত ঘোষণা করেন। এদিকে নাজমুনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া হাওয়া মেশিন বিস্ফোরণে মামুন নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরনে নিহত ১

প্রকাশিত হয়েছে: ০৪:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১