এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল কিনে না দেওয়ায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার সেনবাগে মোবাইল কিনে না দেওয়ায় দশম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত কানিজ ফাতেমা (১৭) সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামের প্রবাসী সোহাগের মেয়ে। সে স্থানীয় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত কিছু দিন আগ থেকে কানিজ পরিবারের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার বাহানা করে। পরিবারের সদস্যরা তাকে মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করে। এতে অভিমানে মঙ্গলবার ভোররাতে নিজের শয়নকক্ষে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

পরিদর্শক এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মোবাইল কিনে না দেওয়ায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১