এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ মহেশপুরে ফেন্সিডিল সহ দুই মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের মহেশপুর থেকে মহসিন আলি (২৯) ও নয়ন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ট্রাক সহ আটক করেছে দত্তনগর পুলিশ ক্যাম্প। গতকাল রাতে উপজেলার জিন্নাহনগর-দত্তনগর রুটে আসা একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট-১৩-৮২২১ দত্তনগর পুলিশ ক্যাম্পের চার রাস্তার বিটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মহাসিন আলি ঝিনাইদহ জেলা মহেশপুর  উপজেলার রাখাল ভোগা গ্রামের আইনাল হকের ছেলে  ও নয়ন ঝিনাইদহ জেলা কোঁটচাদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের রওশন আলির ছেলে।
দত্তনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ সদ্য যোগদানকৃত  সাগর শেখ জানান, জিন্নাহনগর, গুড়দহ সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, টুআইসি ফিরোজ ও টুআইসি ইমরান সহ সংঙ্গীয়  ফোর্স নিয়ে দত্তনগর পুলিশ ক্যাম্প সংলগ্ন বিটে একটি ট্রাক তল্লাশী চালানো হয়।এসময় ১৫৬ পিচ ফেন্সিডিল সহ মহসিন আলি ও নয়ন কে আটক করা হয়। এ খবর শুনে কোঁটচাদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।  এ ঘটনায় মহেশপুর থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ মহেশপুরে ফেন্সিডিল সহ দুই মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৬:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১