এখন ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের থেকে- ১ জন, আ’লীগ বিদ্রোহী- ২ জন ও স্বতন্ত্র থেকে – ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
কোন প্রকার সহিংসতা ছাড়াই ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ৫১ টি কেন্দ্রে ২৭৬ কক্ষে   নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮শে নভেম্বর) সকাল থেকেই প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্রেই ছিল ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। সেই সাথেই ছিল প্রশাসনের কঠোর নিরাপত্তা। এবারের ইউপি নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের থেকে- ১ জন, আ’লীগ বিদ্রোহী- ২ জন ও স্বতন্ত্র থেকে – ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ জানান, বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- ১নং সাফদারপুর ইউনিয়নে আঃ মান্নান (স্বতন্ত্র-আনারস)৫৬৩৬ ভোট পেয়েছে  ২নং দোড়া ইউনিয়নে আঃ জলিল বিশ্বাস (আ’লীগ-বিদ্রোহি-আনারস)৪২১৬ ভোট পেয়েছে ৩নং কুশনা ইউনিয়নে শাহারুজ্জামান সবুজ (স্বতন্ত্র- চশমা)৩৬৩৯ ভোট পেয়েছে  ৪নং বলুহর ইউনিয়নে নজরুল ইসলাম (আ’লীগ-বিদ্রোহী-আনারস)৪৭২০ ভোট পেয়েছে, ৫নং এলাঙ্গী ইউনিয়নে মিজানুর রহমান খাঁন (আ’লীগ নৌকা) ৬২০২ ভোট পেয়েছে ।

উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ১’শত ৮৪ জন। এরমধ্যে পুরুষ ৪৪ হাজার ২’শত ১৮ জন ও নারী ৪২ হাজার ৯’শ ৬৬ জন।

এবারে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬ জন, পুরুষ সদস্য পদে ১৬৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

উল্লেখ্য, এবারে ইউপি নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ছিলো প্রতিটি ভোট কেন্দ্র। প্রতিটি ইউনিয়নে ছিলো এক জন করে  নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল। এবং প্রতিটি কেন্দ্র পুলিশ, বিজিবি, র‍্যাব,সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। 

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের থেকে- ১ জন, আ’লীগ বিদ্রোহী- ২ জন ও স্বতন্ত্র থেকে – ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

প্রকাশিত হয়েছে: ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১