এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

ষ্টাফ রিপোর্টার -ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কবরস্থান থেকে কবর দেওয়ার ১৫ দিন পর নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উত্তোলন করেন। নিহতের নাম কলি আক্তার (২৪) গোদনাইল ধনকুন্ডা নিবাসী আব্দুল মোমিনের মেয়ে এবং বাগপাড়া নিবাসী মোঃ শাহ আলী প্রধান স্বপনের স্ত্রী। নিহতের মা ইয়াসমিন আক্তার এর অভিযোগের ভিত্তিতে ১৫ নভেম্বর (সোমবার) বেলা তিনটায় লাশ উত্তোলন করা হয়। ঘটনার বিবরণে জানা যায় গত ৩০ নভেম্বর রাত এগারোটার দিকে কলি আক্তার নিহত হয় এবং পরদিন সকাল দশটায় তাকে বার্মাশীল গোরস্থানে কবর দেয়া হয়।

মারা যাবার তিন দিন পর নিহতের মা ইয়াসমিন আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় লাশ ময়নাতদন্তের জন্য অভিযোগ করলে, আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম নুরু সাহেবের উপস্থিতিতে ১৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

অভিযোগের তদন্ত অফিসার এসআই হুমায়ুন কবির বলেন – আদালতের নির্দেশ ক্রমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত হয়েছে: ০৪:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১