আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি -ঃ আগামী ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে টুরিস্ট ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।
মঙ্গলবার সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সকাল সাড়ে সাতটায় তিনি আখাউড়া দিয়ে ভারতে গেছেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। যাতে কোডিভের মধ্যে ভ্রমন শুরু হয়। প্রথমে সীমিত সময়ের ভিসা দেওয়া হবে। ১২০ দিনের মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। থাকা যাবে ৩০ দিন। কারণ এখনও সব জায়গায় কিছু কিছু কোভিডের ভয় রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।
এসময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে। আগামী সপ্তাহে পরিদর্শন সফর আছে। আমরা দ্রুত প্রজেক্টটি শেষ করতে চাই।
সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভাররের ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের গভীর সম্পর্ক সর্ম্পর্ক রয়েছে। আমাদেরকে একসাথে কাজ করতে হবে।
এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া চেকপোষ্টে এসে পৌঁছলে ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১৩ নভেম্বর একই পথে শ্রী বিক্রম দোরাইস্বামী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।













