এখন ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছার হরিঢালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু নির্বাচিত

জাহাঙ্গীর আলম (মুকুল), খুলনা প্রতিনিধি -ঃ খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু আনারস প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ২১৪, আর নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু পেয়েছেন ৫ হাজার ১০ ভোট। নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহমেদ ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শত শত নারী পুরুষ সারিবদ্ধভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ ইউপির ৯টি ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ২নং ওয়ার্ডে আকু মোড়ল, ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডে শেখ আব্দুল গফুর, ৫নং ওয়ার্ডে আজিজুল খাঁ, ৬নং ওয়ার্ডে মুজাহিদ হাজরা, ৭নং ওয়ার্ডে শংকর বিশ্বাস, ৮নং ওয়ার্ডে বিষ্ণু কর্মকার, ৯নং ওয়ার্ডে ফারুক হোসেন লাকী। এছাড়া সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আঞ্জু আরা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে স্মিতা মন্ডল, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জয়ন্তী বিশ্বাস সদস্য হিসেবে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ইউপিতে ২২ হাজার ৫ শ’ ভোটারের বিপরীতে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও থানা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতির পাশাপাশি বলা যায় নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো ইউনিয়ন। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও কোষ্ট গার্ড সদস্যসহ পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজে নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার হরিঢালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তার মৃত্যুতে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পাইকগাছার হরিঢালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু নির্বাচিত

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১