জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি -ঃ খুুুুলনা ডুমুরিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ রাজু আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ও শারমিনা পারভীন রুমা।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রহমান, পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি অশোক আচার্য্য, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মোস্তফা কামাল খোকন, শেখ দিদারুল হোসেন দিদার, মোল্যা রেজোয়ান হোসেন, গাজী আবুল হাসান, হিমাংশু বিশ্বাস। সভায় বক্তাগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে তাদের অভিমত ও অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, মসজিদের ইমাম, আলেম সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, পুরোহিত, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,গ্রাম পুলিশ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

প্রধান অথিতি এসময় বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সবাইকে সচেতন হয়ে চলতে হবে কোন ধর্মে কেউ আঘাত করা যাবে না যার যার ধর্ম তাকে পালন করার জন্য পূর্ণ অধিকার দিতে হবে।













