আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বড়লেখা উপজেলায় “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২১” ও সিপিপির ৫০ বছর পূর্তি যথাযথভাবে পালিত হয়।

এ উপলক্ষ্যে বেলা ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে ফায়ার সার্ভিস কর্তৃক “ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়। সকাল ১১:০০ ঘটিকায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ। এ সময় দুর্যোগ প্রশমনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার আলোচনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ ওবায়দুল্লাহ খান, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান/ কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধগণ প্রমূখ।













