এখন ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর প্রার্থীর পোষ্টার লাগাতে বাধা, মারধর

বিশেষ প্রতিনিধি -ঃ নাসিক ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফররুখ আহমেদ খসরুর নির্বাচনী পোষ্টার লাগাতে গিয়ে হামলার শিকার হয়েছে তার লোকজন। এসময় তিনজনকে মারধর ও সব পোষ্টার ছিনিয়ে নেয় অজ্ঞাত লোকজন। বিভিন্ন স্থানে লাগানো সব পোষ্টার ছিড়ে ফেলে তারা। গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে মাদানীনগর ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় কারো নাম উল্লেখ না করে মঙ্গলবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানায় ফররুক আহমেদ খসরু বাদী হয়ে একটি জিডি করেন। জিডি নং- ৬০৮।
এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে সোমবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল আহতদের দেখতে হাসপাতালে যান।
জিডিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন সিটি নির্বাচনে নাসিক ৩ নং ওয়ার্ডে একজন কাউন্সিলর পদপ্রার্থী খসরু। তাই নির্বাচনী ইসতেহার ও পরিচিতির জন্য পোষ্টার ও লিফলেট বিতরণ করছি। এরই সুবাদে গত সোমবার রাত সাড়ে ১২ টায় মাদানীনগর ব্রিজ এলাকায় পোষ্টার লাগানোর সময় তিনটি মোটর সাইকেল দিয়ে অজ্ঞাত ৬ জন লোক এসে এলোপাথারি মারধর করে লোকজনের হাত থেকে পোষ্টার কেড়ে নিয়ে বিভিন্ন এলাকায় লাগানো সকল পোষ্টার তুলে ফেলে। এ ঘটনায় আমি ও আমার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল জানান, বিষয়টি তদন্তনাধীণ রয়েছে। আহতদের দেখে এসেছি, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর প্রার্থীর পোষ্টার লাগাতে বাধা, মারধর

প্রকাশিত হয়েছে: ০২:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১