সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধার সন্তান, কুতুবেরহাট টি,এ উচ্চ বিদ্যালয় ও কুতুবেরহাট কেন্দ্রীয় ঈদগাঁয়ের সন্মানিত সভাপতি গরীব,দুঃখী অসহায় মানুষের প্রিয় নেতা জনাব আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া। তার পূর্ব পুরুষদের সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ছোট বেলা থেকেই পারিবারিক ভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে দিতে বড় হয়েছেন। ছাত্রলীগের রাজনীতির পরে তিনি যুবলীগের উপজেলা নেতা হিসেবে তিনি তার রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তার নানা ও মামা নবীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন এবং তাদের আমলে নবীপুরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে ও শান্তি শৃঙ্খলা বিরাজ করেছে । তিনি ও চেয়ারম্যান হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে সবাই প্রত্যাশা করে। তিনি নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী ও প্রত্যাশী। তিনি বলেন নবীপুরে দুঃসময়ের আওয়ামীলীগের রাজনৈতিক বিবেচনা করলে আমি এবং আমার পরিবার একমাত্র নৌকার দাবিদার। ইনশাআল্লাহ আমি নৌকা পেলে জয় নিশ্চিত। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
















