এখন ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নাইট কোচের ধাক্কায় সদর থানায় কর্মরত পুলিশের এক সহকারী পরিদর্শক এএসআই নিহত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরে নাইট কোচের ধাক্কায় আরিফুজ্জামান আরিফ নামে সদর থানায় কর্মরত পুলিশের এক সহকারী পরিদর্শক (এএসআই) মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসকের কাছে যেতে এএসআই আরিফুজ্জামান স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। এসময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি।ওই সময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করেন। এতে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ও ছেলে গাড়ির নিচে পড়ে। তার স্ত্রী ছিটকে পড়েন সড়ক উপর।
দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রংপুুুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, রুপা এন্টারপ্রাইজ নামে বাসটি জব্দ করেছে হাজিরহাট থানা পুলিশ। তবে চালক দুর্ঘটনার পর পলিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে নাইট কোচের ধাক্কায় সদর থানায় কর্মরত পুলিশের এক সহকারী পরিদর্শক এএসআই নিহত

প্রকাশিত হয়েছে: ১০:১৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১