মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সকল ইউপি সচিব প্রমূখ।













