আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি -ঃ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ২টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি পিক-আপ ১০০টি বাক্সে করে মাছ নিয়ে আগরতলায় প্রবেশ করে। দীর্ঘ ৮ বছর পর দূর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিতে আগরতলায় গেল ইলিশ মাছ। বাংলাদেশের রপ্তানীকারক বিডিএস কর্পোরশন মাছ রপ্তানী করেছে। মাছের আমদানীকারক ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাই।
মাছের সিএন্ডএফ কারক প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তাফা মোল্লা বলেন, ২০১৩ সালের পর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানী বন্ধ ছিল। দূর্গাপুজা উপলক্ষে প্রথম চালানে ২ টন মাছ রপ্তানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত আরও রপ্তানী করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দূর্গাপুজা উপলক্ষে বাংলাদেশের ৫২ জন রপ্তানীকারকে ৪০টন করে ইলিশ মাছ রপ্তানীর অনুমতি দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ মাছ রপ্তানী হয়েছে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, প্রতি কেজি ১০ ডলার দরে ২ টন ইলিশ রপ্তানী হয়েছে।













