এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে বিয়ের রাতেই বাবুল হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি( ২৪ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ উপজেলার চরতিস্তাপাড়া এলাকায় ঘটে। নিহত বাবুল ওই এলাকার সফিজুল ইসলাম এর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৪ সেপ্টেম্বর রাতে
বাবুল হোসেন পার্শ্ববর্তী বড়শশী ডাঙ্গাপাড়া এলাকার সবার উদ্দিন সরকারের মেয়ে সাবিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে নিয়ে আসে। রাতে কনের দাদীসহ কয়েকজন একই ঘরে ঘুমায়। পরিবারের লোকজন ভোর রাতে বাবুল হোসেনকে গলায় ফাঁস দিয়ে রান্নাঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে,পরে লোকজন ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতায় লাশটি নামানো হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতাহল শেষে, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ১০:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১