এখন ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৫৭১ দিন পর পীরগঞ্জ আসছেন স্পীকার ড.শিরীন শারমিন

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ ৫৭১ দিন পর রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার ১ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে আসছেন। তাঁর সফরঘিরে যেন সাজ সাজ রব পড়ে গেছে সর্বত্র। রাস্তার ধারের ঘাস এবং গাছ-গাছালির ডালপালা কাটা হচ্ছে। উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ এবং উপজেলা অডিটোরিয়াম হলের ঘাস কাটা, গাছের গোড়ায় সাদা রং করা হচ্ছে। অতিথিকে বরণের ক্লান্তহীন পরিশ্রম করছেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা। কয়েকদিন ধরেই এমন প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় সুত্রে জানা গেছে, স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি সর্বশেষ তার নির্বাচনী এলাকা পীরগঞ্জে বিগত ২০২০ সালের ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২ দিনের সফরে আসেন। এরপর তিনি ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় যান। তারপর দেশে ২০২০ সালের ৮ মার্চ ১ম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং একই বছরের ১৭ মার্চ দেশে লকডাউন দেয়া হয়। ফলে স্পীকার তার নির্বাচনী এলাকায় আসতে পারেননি। তবে তিনি স্থানীয় ও জাতীয় বেশকিছু কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে স্পীকার এর একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফর সুচী থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনস্থ বাসভবন থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাবেন স্পীকার। সেখান থেকে সকাল ১০-১০ মিনিটের সময় নভো এয়ারের ফ্লাইট যোগে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১-১০ ঘটিকার সময় সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ ও সেখান থেকে পীরগঞ্জ উপজেলাস্থ অডিটরিয়ামের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫ ঘটিকার সময় সভাশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

রংপুরে ৫৭১ দিন পর পীরগঞ্জ আসছেন স্পীকার ড.শিরীন শারমিন

প্রকাশিত হয়েছে: ০২:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১