এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছে গুল কারখানায় আগুন: মালামাল পুড়ে ছাই

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়ায় হারাগাছে ভয়াবহ অগ্নিকান্ডে ঈগল গুল কারখানার মেশিন সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার গফুরটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কারখানার মালিক মোসাদ্দেক হোসেন শামীম জানিয়েছেন। প্রায় একঘন্টা হারাগাছ ফায়ার সার্ভিসের দুই ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে গফুরটারী গ্রামে রত্না কেমিকেলের কালো ঈগল গুল কারখানার ঘরে বিদ্যুতের সট সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুনের লেলিহান শিখা কারখানার ঘরে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ঘরের ভেতরে থাকা মেশিন, যন্ত্রপাতি ও গুল তৈরি মালামাল ও সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার টিপু সুলতান জানায়, বিকেল সাড়ে চারটার দিয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থালে পৌছে। দুই ইউনিটের সদস্যরা ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই গুল কারখানায় আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ কারখানার মালিক মোসাদ্দেক হোসেন শামীম জানায়, শুক্রবার কারখানা বন্ধ ছিল। কারখানার ভিতরে কোন লোকজনও ছিল না। বিকেলে স্থানীয় লোকজন দেখেন কারখানার ঘরের ভেতর থেকে আগুন দাউদাউ করে জ্বলে উঠছে। আগুনের লেলিহান শিখায় কারখানার ভিতরে থাকা সব মেশিনারিজ ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হারাগাছে গুল কারখানায় আগুন: মালামাল পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে: ০৩:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১