এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করেন শামীম ইস্কান্দার

ডেক্স রিপোর্ট -ঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদনের চিঠি পাঠিয়েছে তার পরিবার। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার। চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ বিষয়ে গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমবারের মতই বেগম জিয়ার ছোটভাই এবার সরকারের কাছে আবেদন করেছেন মুক্তি জন্য। পরবর্তী প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সরকারের ওপর বেগম জিয়ার স্থায়ী মুক্তি নির্ভর করছে বলে জানা গেছে।

খালেদার ছোট ভাই আবেদনে উল্লেখ করে, করোনা পরিস্থিতির কারণে তার শারীরিক অসুস্থতার কোনো পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসা করা সম্ভব হয়নি। তাই আবারো সাজা মওকুফের আবেদন।

এদিকে, মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য চিঠি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বেগম জিয়ার আইনজীবী জানান, সরকার চাইলে সাজা মওকুফও করতে পারেন। তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশ ছাড়া সরকারের কোন সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার স্থায়ী মুক্তির আবেদন করেছে তার পরিবার।

গত ২৫ মার্চ দুই শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের পর ছয়মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাজার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুযারি দণ্ডিত হয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান বেগম জিয়া। এরপরই অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গত বছর সারা বিশ্বে মহামারি করোনা ছড়িয়ে পড়লে শর্তসাপেক্ষে সরকার প্রধানের নির্বাহী আদেশে জামিন পান খালেদা জিয়া। প্রায় ২৫ মাস (কারাগার ও বিএসএমএমইউর প্রিজন সেল) কারাভোগের পর তিনি ২০২০ সালের ২৫ মার্চ মুক্ত হন। বিএসএমএমইউ প্রিজন সেল থেকে মুক্তির পর গুলশানে নিজের ভাড়া বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন সাবেক এ প্রধানমন্ত্রী

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করেন শামীম ইস্কান্দার

প্রকাশিত হয়েছে: ০৩:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১