মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ ১ সেপ্টেম্বর ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং কোটচাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃফারুক হোসেন খোকন এর নেতৃত্বে ৪৩ পাউন্ড কেক কেঁটে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
এ উপলক্ষে ১-৯-২০২১রোজ বুধবার বিকাল ৪ টার সময় কোটচাঁদপুর পৌর পাঠাগার কার্যালয়ের সামনে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃফারুক হোসেন খোকন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আলম শেখা। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ রেকজাউল ইসলাম।
কোটচাঁদপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃকামরু জাম্মান সিদ্দিক। পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃহাপিজুর রহমান স্বপন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃমিজানুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃমনোয়ার হোসেন আলামিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাহান, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ নিশু ৩ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃশাকিল হোসেন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লা বাসার,
আলোচনা সভায় বক্তারা বলেন,, পৌর বি,এন,পির সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেওয়ায় কোটচাঁদপুর পৌর বি,এন,পির নেতা কর্মীরা হতাশায় দিন কাটাচ্ছে। তাদের দেখভাল করার জন্য এখন আর কেউ নেই। দলের নেতা কর্মীদের দূখঃ দূর্দশায় আর কেউ পাশে থাকে না।
যাকে সমসময় কাছে পেতাম তাকেই অসাংবিধানিক ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলের হাইকমান্ডের কাছে আমাদের আকুল আবেদন পূনরায় আমাদের প্রানপ্রিয় নেতা ফারুক হোসেন খোকন কে স্বপদে ফিরিয়ে দিয়ে চলমান আন্দোলন কে বেগবান করার দাবী জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদল,মৎস্যজীবী দল, ও বিভিন্ন য়ার্ডের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
















