এখন ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ মহেশপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস ও ২১ গ্রেনেড হামলা দিবস পালিত।

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ আজ ৩০ আগস্ট সোমবার দিনব্যাপি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নং বাঁশবাড়ীয়া ইউপির ভৈরবা বাজার মাঠ প্রাঙ্গনে বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক তরুণ নেতা মোঃ নাজমুল হুদা জিন্টুর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা পালন উপলক্ষে এক দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল এর সভাপতিত্বে উক্ত দোয়া ও শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা খাতুন প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন আ’লীগ নেতা লুৎফর রহমান,কামরুজ্জান মিল্টন,শহিদুল ইসলাম,ছাত্রলীগ নেতা রনি আহাম্মেদ। এসময় আ’লীগ দলীয় নেতা কর্মী সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠান শেষে ভৈরবা বাজারের জামে মসজিদের ঈমাম মোঃ নুরুল ইসলামের দোয়া পরিচালনায় সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। 
উল্লেখ্য উক্ত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল হুদা জিন্টু জনগনের সুবিধার্থে তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২২টি গ্রামে টিউবয়েল,রাস্তা ঘাট মেরামত সহ উন্নয়ন মুলক সহ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাকির হোসেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ মহেশপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস ও ২১ গ্রেনেড হামলা দিবস পালিত।

প্রকাশিত হয়েছে: ০১:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১