একেএম বেলাল উদ্দিন, চকরিয়া, ( কক্সবাজার) প্রতিনিধি -ঃ চকরিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের অস্থায়ী কারিগরী কর্মচারী মোহাম্মদ ছোটন (২০) বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
ওই বিভাগের উপসহকারী প্রৌকশলী মাজাহারুল ইসলাম (মামুন) এর ষড়যন্ত্রের রোশানলে পড়ে মোহাম্মদ ছোটনের সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঝলসে গেছে।
ছোটনের পরিবার সুত্রে অভিযোগ করা হয়েছে, গত ২৩ আগস্ট বিকাল ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের নামার চিরিংগা এলাকায় কারিগরী কর্মচারী মোহাম্মদ ছোটন নষ্ট হওয়া একটি ট্রান্সফরমার ঠিক করছিল। ওই সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। ওই পিড়ারের দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মামুন ট্রান্সফরমারের কাজ শেষ না হওয়ার আগে বিদ্যুৎ সংযোগ দেয়। মামুনের দায়িত্ব অবহেলার কারণে ছোটন বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার সমস্ত শরীর ঝলসে যায়।
বর্তমানে আহত ছোটন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। দায়িত্ব অবহেলার কারণে উপসহকারী প্রকৌশলী মামুনের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছেন ছোটনের পরিবার।













