জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ ডুমুরিয়ার মাগুরাঘোনায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৫০) নামের একজন নিহত হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের (দক্ষিণ) হোগলাডাঙ্গা গ্রামের মৃত মোবারক শেখের ছেলে। আজ মঙ্গলবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিরিস গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাযায়, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দক্ষিন হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) ইমন শেখ (২২) ও মানুন শেখ (১৮) তারা একটি শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তাদের হাতে থাকা গাছের ডাল (লাঠি) বাশের লাঠি দিয়ে নজরুল শেখ (৫০)এর উপর আর্তকিত হামলা চালিয়ে বেদম মারপিট করতে শুরু করে।এসময় পিতাকে বাঁচাতে যেয়ে নজরুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে মুক্তা খাতুন (১৮) লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয়ে গুরতর আহত হন।খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাগুরাঘোনা ফাঁড়ির পুলিশ এস আই হাবিবুল্লা আহত বাবা মেয়েকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় (০৩)রা আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে নজরুল শেখের মৃত্যু হয়।খবর পেয়ে খুলনা জেলা পুলিশের সহকারি সার্কেল বি এসএম রাজু আহম্মেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ পুলিশের উধর্ধতন কর্তৃপক্ষ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন হামলাকারীদের গ্রেফাতারের জন্য অভিযান অব্যাহত রয়েছ।













