এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ কঠোর লকডাউনের মধ্যে ও নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসরাফিল হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে ।
আজ সোমবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর – রংপুর মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের হাজির বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় ।
নিহত ইসরাফিল হোসেন উক্ত ইউনিয়নের ধলাগাছ সরদার পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েক জন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান ইসরাফিল হোসেন বিকেলে সৈয়দপুরের চিকলী বাজার থেকে খালি অটোরিকশা নিয়ে যাত্রীর আশায় সৈয়দপুরে যাওয়ার সময় হাজির বটতলায় আসলে বিপরিত দিক থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইসরাফিল রাস্তায় ছিটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান , তারা আরো জানান যে পিকআপ ভ্যানটি দূর্ঘটনার পর সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ।

এবিষয়ে সৈয়দপুর থানার ওসি ( ভারপ্রাপ্ত) আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে যাই এবং লাশ উদ্ধার করে নীলফামারীর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাটাই , আর অটোরিকশা টি তারাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে দেয়া হয়েছে ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত হয়েছে: ০৩:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১