এখন ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আগামিকাল ৭১৫ টি পরিবার পাচ্ছেন জমিসহ বাড়ি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসেবে আজ ২০ জুন ২০২১ তারিখ সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ের ৫২ হাজার ৯৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন ।
আজ শনিবার (১৯ জুন) রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
রংপুর জেলায় ২য় পর্যায়ের ৯৯১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গেছে । এর মধ্যে আগামী ২০ জুন , ২০২১ তারিখে ৭১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তাস্তর করা হবে । আগামী ৩১ জুলাই , ২০২১ তারিখের মধ্যে বাকি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে । রংপুর জেলার জন্য প্রাপ্ত বরাদ্দের মধ্যে রংপুর সদর উপজেলার জন্য ১০০ , মিঠাপুকুর ৬৫ , বদরগঞ্জ ১০ টি , পীরগঞ্জ ১০০, পীরগাছা ৪০ টি , কাউনিয়া ২০০ , তারাগঞ্জ ১০০ টি এবং গংগাচড়া উপজেলার জন্য ১০০ টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়াগেছে । যার মধ্যে ২২ টি গৃহ প্রতিবন্ধী’র পরিবার ও ৩৭ টি গৃহ ক্ষুদ্র নৃগাষ্ঠী পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে । এসব ঘরে রয়েছে দুইটি শয্যাকক্ষ , বারান্দা , রান্নাঘর ও শৌচাগার ।
এছাড়া এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা । প্রত্যেকেকে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দেওয়া হয়েছে । উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ , কবুলিয়াত দলিল ও নামজারি খতিয়ানও হস্তান্তর করা হবে

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে আগামিকাল ৭১৫ টি পরিবার পাচ্ছেন জমিসহ বাড়ি

প্রকাশিত হয়েছে: ১২:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১