এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে রোগীর বেড চুরির অভিযোগ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর মেডিকেল কলেজ(রমেক)হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে রোগীর বেড চুরির অভিযোগ উঠেছে। গতকাল ১৬জুন সকাল ১১টায় জনতার হাতে চুরিকৃত বেডটিসহ ভ্যান আটকের পর এ তথ্য বেরিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালসুত্রে জানাগেছে, হেমোটোলজির কর্তব্যরত ডাক্তার এ কে এম শাহিনুর রহমান রোগীর বেড চুরি করে ভ্যানযোগে তার ভাড়াবাড়িতে নিয়ে যাচ্ছিল।মেডিকেল পূর্বগেইট এলাকায় পৌছলে বেডটি দেখে জনতার সন্দেহের সৃষ্টি হয়। পরে ভ্যানচালককে বেডটি কোথা থেকে আনা হল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জিজ্ঞেস করলে সে ডাক্তার শাহিনের কথা বলেন। ডাক্তার শাহিন ঘটনাস্থলে আসলে তিনি এটি পরিচালক, স্টোর কিপার ও ৩০নং ওয়ার্ড নার্স এর অনুমতি সাপেক্ষে তার মায়ের অসুস্থতার কথা বলে এই বেডটি বাড়িতে নেয়ার বরাদ্দ নেন। লিখিত কাগজও দেখান। এসময় কাগজে দেখা যায়, কেবল স্টোর কিপার বেলাল(চুক্তিভিক্তিক)ও নার্স মমতার স্বাক্ষর পাওয়া গেলেও পরিচালকের কোন স্বাক্ষর পাওয়া যায়নি। ফলে সাংবাদিকদের ও জনতার প্রশ্ন ওঠে যে, সরকারী হাসপাতালের বেড কোনভাবেই ব্যক্তির ব্যবহারের জন্য কারও বাড়িতে নিতে পারেন না। কারন, হাসপাতালের রোগীরা যথাযথ বেড না পেয়ে ফ্লরেই গাদাগাদি করে চিকিৎসা নেয়ার দৃশ্য হরহামেশাই দেখা যায়।
এ বিষয়ে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, জনতার ফোনে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এটি জব্দ করে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি। তারা যদি বিভাগীয় ব্যবস্থা না নিয়ে আমাদের কাছে চুরি মামলা দেন তো আমরা সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নিব।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, আমি ঘটনা শুনে বেডটিকে হাসাপাতালে নিয়ে আসাই।যেহেতু আমার হাসপাতালেরই ডাক্তার এর মায়ের ব্যাপার। তাই এ বিষয়টি আমি চুরি নয়, মানবিক কারনে শিথীলভাবে দেখছি। যদি আপনারা(সাংবাদিক) অপরাধ হিসেবে দেখেন তবে এটা অপরাধ। কারন, আমি পরিচালক হলেও সরকারী হাসপাতালের কোন কিছুই আমি নিজেও বাইরে নিতে পারিনা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে রোগীর বেড চুরির অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০২:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১